পিকআপভ্যানে বিশেষ কায়দায় ফেনসিডিল গ্রেফতার ৪

আপডেট : ২২ জুন ২০২০, ২২:০৪

বিশেষ প্রতিনিধি

রাজধানীর গাবতলী ও কল্যাণপুর থেকে পৃথক দুই অভিযানে ৬৩৫ বোতল ফেনসিডিলসহ দুইটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে র্যাব। এসব ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার র্যাব-৪ এর একটি দল গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম ও  জাকির হোসেনকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহূত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়।

তাদের আরেকটি দল কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৩৫ বোতল ফেনসিডিলসহ শেখ জনি ও  আকাশকে গ্রেফতার করে। এখান থেকেও মাদক পরিবহনে ব্যবহূত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃতরা পিকআপভ্যানের পেছনের পাটাতনের নিচে স্ক্রুর মাধ্যমে সংযুক্ত একটি বিশেষ চেম্বারে কৌশলে লুকিয়ে ফেনসিডিল বহন করছিল

তিনি বলেন, খালি পিকআপ থাকায় তারা কখনো পুলিশ বা র্যাবের চেকপোস্টের সম্মুখীন হয়নি। পিকআপটি শুধু মাদক পরিবহনের জন্যই ব্যবহূত হতো। কখনো কখনো তারা বিভিন্ন ফল, সবজির ভেতরে লুকিয়ে অবৈধ ফেনসিডিল পরিবহন করতো।