ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে স্বপন মোদক (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহের করোনা হাসপাতালে (এসকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত স্বপন মোদক পৌর শহরের পন্ডিতপাড়া এলাকার বাসিন্দা । এক সময়ে তিনি পৌর শহরের রসরাজ মিষ্টি ভাণ্ডার ও রাজলক্ষী মিষ্টি ভাণ্ডার নামক মিষ্টির দোকানের কারিগর ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান মানিক জানান, গত রবিবার সন্ধ্যায় স্বপন মোদক ও তার ছেলে তনয় মোদকের (২০) করোনা পজেটিভ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে সোমবার সকালে স্বপন মোদক ও তনয় মোদককে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে স্বপন মোদকের মৃত্যু হয়।
এ নিয়ে গফরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেলেন । করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন । আক্রান্ত ৪৯ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
ইত্তেফাক/এএম
