নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ওছখালী কালি বাড়ি এলাকায় সোমবার দিবাগত রাত নয়টার সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পল্লী চিকিৎসক অনাথ বন্ধুশীল (৬৫)।
ওছখালী বাজারে তার একটি ওষুধের দোকান আছে। এক সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জানান, করোনা উপসর্গ নিয়ে তার অসুস্থতা বেড়ে গেলে গত শনিবার তিনি হাসপাতাল এসে নমুনা (স্যাম্পল) দিয়ে যান। এখনো তার নমুনা রিপোর্ট পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএম
