এটা তো সংকটকালীন প্রচেষ্টা। সংকটকালে মানুষ নানাভাবে কাজ করার চেষ্টা করে। এতে কিন্তু ফিকশন করার সুযোগ কম। আমিও জনসচেতনতামূলক কিছু কাজ করেছি। আফজাল ভাই দিকনির্দেশনা দিয়েছেন, পরিবারের সদস্যদের সহযোগিতায় ভিডিও করে পাঠিয়েছি। তবে কলিগদের মিস করি, অ্যাকশন, কাট শব্দগুলো মিস করি। কতদিন সহকর্মীদের সঙ্গে দেখা হয় না, আড্ডা হয় না। এক রকম হাঁপিয়েই উঠেছি। আশা করি, দ্রুত আমরা এ পরিস্থিতি থেকে নিস্তার পাবো।
করোনার এই সময় ঘরে বসে কাজ প্রসঙ্গে
অভিনেতা ফজলুর রহমান বাবু
