রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ৩য় বারের মতো জয়ী হওয়ায় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার নেতাকর্মীরা রূপসী গাজী ভবনে ভিড় জমান। দুপুরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহিন মোল্লা, দিল মোহাম্মদ দিলু, এমদাদুল হক মোল্লা, মোশারফ হোসেন, মনির হোসেন, জাহাঙ্গীর মিয়া, নজরুল ইসলাম প্রমুখ —ইত্তেফাক