স্কয়ার গ্রুপ পেল এইচএসবিসি ফার্স্ট সাসটেইনেবিলিটি লিংকড লোন

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৩৫

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) দেশের সর্বপ্রথম সাসটেইনেবিলিটি লিংক্ড লোন প্রদান করল স্কয়ার গ্রুপকে। প্রায় ১ হাজার কোটি টাকার (১১৮ মিলিয়ন মার্কিন ডলার) এই সাসটেইনেবল লোন দীর্ঘ মেয়াদে স্কয়ার গ্রুপের রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতকল্পে ব্যবহূত হবে।

নির্দিষ্ট কিছু পূর্বনির্ধারিত সূচক বা লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনের বিপরীতে এই সাসটেইনেবিলিটি লিংক্ড লোন, ঋণগ্রহীতার সাসটেইনেবল উদ্যোগসমূহকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ঋণগ্রহীতা পূর্বনির্ধারিত সূচক বা লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনে সক্ষম হলে ঋণ-সুদের পরিমাণ চুক্তি মোতাবেক হ্রাস পাবে। এই ধরনের সাসটেইনেবিলিটি লিংক্ড লোনের ফলে ঋণগ্রহীতা চুক্তি মেয়াদে তার প্রতিষ্ঠানের রিনিউয়েবল এনার্জি বাস্তবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধিতে সহায়ক হবে।

চুক্তি সম্পাদন অনুষ্ঠানটির ভিডিও সেশনে প্রধান অতিথি ছিলেন, বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এইচএসবিসির আন্তর্জাতিক বাজার বিষয়ক আঞ্চলিক প্রধান লরাগ্যালিভন, বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান,  কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং রিয়াজ এ চৌধুরী প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি