দেবীগঞ্জের ময়নামতির চর

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৪৬

প্রকৃতি আমাদের সবসময় মুগ্ধ করে। অরণ্যে বিচরণের মাধ্যমে মানুষ নিজেকে উন্মোচন করে। উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত ময়নামতির চর জায়গাটি এখানকার মানুষের অবসর যাপনের স্থান। যেখানে রয়েছে বিচিত্র গাছপালা, চা বাগান এবং পাশে বয়ে যাওয়া নদীর অপরূপ সৌন্দর্য। প্রাচীন করতোয়ার গা ঘেঁষে গাছপালাময় চরটি দেখতে আশপাশের এলাকার মানুষও ভিড় জমায়। কিন্তু যথাযথ সংস্কারের অভাবে দিন দিন নদীগর্ভে বিলীন হচ্ছে এই ভূমি-প্রকৃতি। স্থানটির পরপরই মানুষের বসবাস। এটি রক্ষা করা না গেলে অদূর ভবিষ্যতে জনজীবন হুমকির মুখে পড়তে পারে! তাই প্রশাসনিক কর্তাব্যক্তিদের উচিত এ ব্যাপারে সত্বর দৃষ্টি দেওয়া।

সাজ্জাদ হোসেন

শিক্ষার্থী, সামাজবিজ্ঞান অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া