ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র (ডিএনসিসি) মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা বিভিন্ন বাসা-বাড়িতে যখন ময়লা ফেলি তখন আমাদের রান্নার বর্জ্যের সঙ্গে অন্যান্য বর্জ্য মিশিয়ে ফেলি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। গতকাল মঙ্গলবার পূর্ব রাজাবাজারে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ কর্মসূচি উদ্বোধন কালে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, ‘করোনা যত দিন থাকবে আমাদের ম্যানেজ করে চলতে হবে। আমরা আজ থেকে বাসা-বাড়িতে বিশেষ ধরনের ব্যাগ চালু করতে যাচ্ছি। গ্ল্যাভস, মাস্ক ও পিপিইসহ অন্য করোনার উপকরণ মেহেরবানি করে যত্রতত্র না ফেলে এই ব্যাগে দিয়ে দেবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা সপ্তাহের শনিবার ও রবিবার দুই দিন নিয়ে যাবে। আমরা এগুলো স্বাস্থ্যসম্মত ভাবে পুড়িয়ে ফেলব।’
