বামনার বিষখালী নদী তীরের দক্ষিণ গুদিঘাটা গ্রামের বেড়িবাঁধ ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে যাওয়ায় ঐ গ্রামের মানুষ সামান্য জোয়ারে প্লাবিত হয়। তাই ঐ গ্রামের দেড় কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে গ্রামবাসী। পাঁচ শতাধিক লোক নদীর তীরে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সনাক) নেতা ওবায়দুল কবীর আকন্দ দুলাল প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানার মাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় এলাকাবাসী।
