নাগেশ্বরীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:৩৩

নাগেশ্বরীতে নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার পাটখেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাদিয়া খাতুন (৫)। এ ঘটনায় শিশুটির বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি উল্লেখ করে নাগেশ্বরী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, গলায় কাঁচা পাটের গাছ পেঁচিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া তাকে যৌন নির্যাতন করা হয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।