গাইবান্ধায় ভুয়া শিল্পমন্ত্রীর পর এবার পুলিশের ভুয়া ডিআইজি মাসুদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের পশ্চিম চৌরাস্তা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২০ জুন রাতে ভুয়া শিল্পমন্ত্রী নাসির উদ্দিন (২৮) নামের এক প্রতারককে সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যনাথ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, কখনো পুলিশের ডিআইজি, কখনো সেনাবাহিনীর কর্মকর্তা আবার কখনো নারী নেত্রী পরিচয় দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
