গাজীপুরের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২৭) ধর্ষণ করেছে সোহেল (৩২) নামের এক বখাটে। গতকাল মঙ্গলবার সকালে তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে একই সময় গাজীপুর আদালতে পাঠানো হয়েছে সোহেলকে। সোমবার বিকেলে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ধর্ষক সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
সোহেল কালীগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড তুমলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে এক সময় দড়িপাড়া রেলওয়ে ক্রসিংয়ে কাজ করতো। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, নির্যাতনের শিকার ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি ধর্ষণের মামলা নিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
