নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পবন চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
তার বাড়ি হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকায়। ওছখালী নিউ মার্কেটের সামনে তার একটি পান বিক্রির দোকান ছিল। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে রোগীর চিকিৎসক ডা. নিজাম উদ্দিন মিজান জানান।
ইত্তেফাক/এএম
