বগুড়ায় মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৩৪৮টি নমুনা পরীক্ষা করে চিকিৎসক,সরকারি কর্মকর্তা ও র্যাব সদস্যসহ নতুন করে ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৭ জনে। ২৪ ঘণ্টায় জেলায় করোনায় মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মৃত সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।
বুধবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তুহিন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ডেপুটি সিভিল সার্জন জানান,২৩ জুন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের ল্যাবে ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজে ১৬০টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের পজিটিভ এসেছে। আক্রান্ত ৭৭ জনের মধ্যে ৫৪ জন পুরুষ,১৩ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। আক্রান্ত ৭৭ জনের মধ্যে বগুড়া সদরে ৩৮,শাজাহানপুর ১০,নন্দীগ্রাম ১০,কাহালু ৪,দুপচাঁচিয়া ৫,সারিয়াকান্দি ৪,শিবগঞ্জ ৩,ধুনট ২ এবং শেরপুরে একজন আক্রান্ত হয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
