উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত 

আপডেট : ২৪ জুন ২০২০, ১৫:২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। বুধবার (২৪জুন) সকাল ১০ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার পাচিলার কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত জরিব উদ্দিনের ছেলে কায়ছার আলী (২৮) এবং একই গ্রামের ইউনুস আলীর ছেলে ছানোয়ার হোসেন(১৯)। 

জানা গেছে, ঢাকাগামী একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই কায়ছার আলী ও ছানোয়ার হোসেন মারা যান। নিহতরা পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ছিলেন। 

আরো পড়ুন: করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ৩৪৬২

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী প্রধান জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।


ইত্তেফাক/এএএম