কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত

আপডেট : ২৪ জুন ২০২০, ১৭:২৩

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ধনবাড়ি উপজেলার গোবিন্দচর গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী উমেছা বেগম (৬০) ও একই গ্রামের তোফায়েল আহমেদের স্ত্রী মরিয়ম আক্তার (২০)। নিহতরা সম্পর্কে নানি-নাতনি। এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, দুপুরে মধুপুর-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নানি-নাতনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন গুরুতর হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 


ইত্তেফাক/ইউবি