বগুড়ার কাহালুতে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ইউপি সদস্য হীরেন সরকার (৭০) মারা গেছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে কাহালু চারমাথা রেলগেটের সামান্য পূর্বে ঘটনাটি ঘটে।
হীরেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।তার বাড়ি ওই ইউনিয়নের সাতরুখা গ্রামে। বর্তমানে তিনি বগুড়া তিনমাথা রেলগেটের পুরাতন বগুড়া এলাকায় বসবাস করতেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই লিপি জানান, হীরেন চন্দ্র দুপুরে বগুড়া থেকে কাহালু চারমাথা রেলগেটের সামান্য পূর্বে এসে নেমে রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/ইউবি
