দেশের তৈরি ওমেরার সিলিন্ডার বিশ্ববাজারে

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:৩২

প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি এলপিজি সিলিন্ডার বিদেশে রপ্তানি শুরু করল ওমেরা। সম্প্রতি আফ্রিকার কয়েকটি সুপরিচিত এলপিজি কোম্পানিতে সিলিন্ডার রপ্তানি করার মাধ্যমে নতুন এই অধ্যায়ের সূচনা করল। কোম্পানিটির ডিরেক্টর আজম জে চৌধুরী বলেন, ‘এটি শুধু ওমেরার জন্যই গর্বের বিষয় নয়, এটি সমগ্র বাংলাদেশের জন্য গর্বের। ওমেরা সিলিন্ডার লিমিটেড ২০১৫ সাল থেকে উন্নতমানের বিভিন্ন ধরনের এলপিজি সিলিন্ডার তৈরি করে আসছে।’ —প্রেস বিজ্ঞপ্তি