আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের রূপ মিয়া বাহিনীর দুই ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামের মৃত আম্বর আলীর ছেলে আমীর আলী ও তার ভাই জাকির।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের দুই জনের বিরুদ্ধে ২০১৭ সালের একটি লুটের মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরা রূপ মিয়ার বাহিনীর নামে গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড করত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
