পাকিস্তানে গত মাসে যে বিমান দুর্ঘটনায় ৯৭ জন নিহত হয়। সেটির পাইলট এবং কো-পাইলট করোনা ভাইরাস মহামারি নিয়ে আলোচনা করতে গিয়ে মনোযোগ হারিয়েছিল বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের একজন মন্ত্রী একথা জানিয়েছেন। পিআইএ’র এয়ারবাস-এ-৩২০ বিমানটি গত ২২ মে লাহোর থেকে করাচি যাচ্ছিল। এরপর এটি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে এই দুর্ঘটনার জন্য মানুষের ভুলকেই দায়ী করা হয়েছে। বিমান পরিবহন মন্ত্রী গোলাম সারোয়ার খান বলেছেন, ঐ বিমানটিতে কোনো ত্রুটি ছিল না। কিন্তু পাইলট অনেক বেশি উঁচু দিয়ে উড়ে যাচ্ছিলেন এবং বিমানটির ল্যান্ডিং গিয়ার ঠিকমত কাজে লাগাননি। এর ফলে যে ইঞ্জিনের ক্ষতি হয়েছে, পাইলট সেটিও কন্ট্রোল টাওয়ারকে জানাতে ব্যর্থ হন। তিনি বলেন, সমস্যায় মনোযোগ দেওয়ার পরিবর্তে পাইলট এবং কো-পাইলট করোনাভাইরাস নিয়ে কথা বলছিলেন। —বিবিসি
