নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব-১। গতকাল বুধবার পূর্বাচল উপশহরের ৪নং সেক্টর থেকে মোস্তফা ও আরমান আহাম্মেদ নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মোস্তফা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার গ্রামডাঙ্গী নিচপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে ও আরমান চাঁদপুর জেলার উত্তর মতলবের গোপালকান্দি প্রধান বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব-১ এর কোম্পানি-৩ এর মেজর আব্দুল্লাহ আল-মেহেদী জানান, সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরগামী ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৯২৫ পিস ইয়াবা তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
