নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে নড়াইল সদর থানার এক পুলিশ সদস্যসহ ২৪জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে নড়াইল সদর থানার এএসআই আনিসুর রহমানসহ নড়াইল সদর উপজেলায় ৪জন, লোহাগড়া উপজেলায় ১৫জন এবং কালিয়া উপজেলায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।
তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ১৬জন হাইওয়ে পুলিশ সদস্য ও ৮জন ডাক্তারসহ সর্বমোট ১৩২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮চিকিৎসকসহ ৩৩জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৫জন মারা গেছেন।
ইত্তেফাক/এমআরএম
