কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১১:২২

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত ১০ জন আহত হয়েছেন। 

 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

আরো পড়ুন : গণধর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার আরো ২

এ ব্যাপারে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রনব কুমার সরকার জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তালুকদার পরিবহনের একটি বাস এলেঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী নিহত ও ১০ জন আহত হন। পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। 

 

 

ইত্তেফাক/ইউবি