অবৈধ চোরাচালানের সময় মৌলভীবাজারের জুড়ী সীমান্ত থেকে ৩০ টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ জুড়ীর কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেন এর নেতৃত্বে জুড়ী বিওপি টহল ও পাশ্ববর্তী বিওসিটিল্লা, লাতু এবং বোবারতল বিওপির সম্বন্বয়ে ২৪ জন বিজিবি সদস্য জুড়ীর অন্তগর্ত গঙ্গার জল নামক স্থান থেকে ৩০ টি মহিষ আটক করে। এগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল।
বর্ডার গার্ড বাংলাদেশ ৫২ বিয়ানীবাজারের অধিনায়ক লে: কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মহিষের পাল রেখে ঝোপঝাড়ের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যায় চোরাচালানকারীরা। পরবর্তীতে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ৩০টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য আঠারো লক্ষ বিশ হাজার টাকা। আটককৃত মহিষ জুড়ী কাষ্টম অফিসে জমা দেওয়া হবে।
ইত্তেফাক/এসআই
