হাজীগঞ্জে করোনা উপসর্গে আরো ২ জনের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২০, ১৯:৩৯

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে নিয়ে আরো ২ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে উপজেলায় মোট ৫৬ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলো। উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৬৮জন।

২৪ জুন বুধবার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের শামছুন নাহার (২৭) ও পৌর এলাকার ৬নং ওয়ার্ডের  বিলকিছ বেগম (৫৫) মারা যায় করোনা উপসর্গ নিয়ে। জানা যায়, তারা জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত সর্বমোট ৫৬ জন মারা গেছেন। এর মধ্যে ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে। তিনি আরো জানান, করোনা উপসর্গে নিহত এসব ব্যক্তিদের উপজেলা দাফন কমিটি স্বাস্থ্য বিধি মেনে দাফন কার্য সম্পাদন করেছেন।

ইত্তেফাক/আরএ