বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার করোনায় আক্রান্ত হওয়া নিয়ে কতিপয় অসুস্থ মানসিকতার ‘নামানুষ’ যেভাবে অশ্লীল উক্তি করছেন তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে কোনো শিল্পী বা শিল্পী সংগঠন এখনও শাস্তি দাবি করেনি। অথচ ওয়েব সিরিজে অশ্লীলতার বিরুদ্ধে সবাই দেশ ও সংস্কৃতি রক্ষা ও দোষী নির্মাতার শাস্তি দাবি করে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করেছেন। শুধু বন্যা নন, দেশের প্রায় সকল নারী শিল্পীর বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য হরহামেশা অনলাইনে দৃশ্যমান। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মানবিক সংস্কৃতি বিরোধী অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি বিধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
রেজওয়ানা চৌধুরী বন্যার করোনা আক্রান্ত হওয়া নিয়ে কটূক্তির প্রতিবাদে চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু
