লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় বাবরি মসজিদস্থলে রামমন্দির নির্মাণে ভারতের প্রধানমন্ত্রীর উদ্যোগ চায় হিন্দুত্যবাদী সংগঠন আরএসএস। সুপ্রিম কোর্টের রায়ের পরেই রামমন্দির নির্মাণের বিষয়ে উদ্যোগ নেয়া হবে মোদীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা এ দাবি জানালেন।
বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার দাবি করেন, আইন এনে মন্দির নির্মাণের পথ প্রশস্ত করুন প্রধানমন্ত্রী। মোদীর মত বদলানোর জন্য তাঁরা লাগাতার আন্দোলন করবেন বলে জানান তিনি।
আরএসএস নেতারা আশা করছেন, প্রধানমন্ত্রী হিসেবে সাংবিধানিক পথে চলার কথা বললেও ভোট এগিয়ে এলে জনতার মন বুঝে মন্দিরের পক্ষেও কোনও পদক্ষেপ করবেন মোদী।
আরো পড়ুন: ডিম ছুড়ে মারার উৎসব!
বিশ্ব হিন্দু পরিষদের অলোক কুমার বলেন, ‘মন্দির নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী যে বদ্ধপরিকর, সেই বিষয়টিকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তাঁর সময়সীমার সঙ্গে একমত নই। কারণ, আমরা দীর্ঘদিন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় থাকতে পারি না।
ইত্তেফাক/কেআই
