সুনামগঞ্জে ৩০ ইউনিয়নে সুরক্ষাসামগ্রী বিতরণ

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৪০

করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের ৩০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গ্রাম-পুলিশ, উদ্যোক্তা ও কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে করোনা ভাইরাস ঝুঁকি মোকাবিলার জন্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুরক্ষাসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন (ইএএলজি) প্রকল্প ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম, দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, এলজিসি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাস, লজিক প্রকল্পের সমন্বয়কারী নুরুল ইসলাম সরকার, আসাদুল হক প্রমুখ।