কামারখন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মনিরুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে ধর্ষণের ঘটনায় এদিন সন্ধ্যায় ঐ শিশুর নানি থানায় মামলা দায়ের করেন। মনিরুল উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার আব্দুল হামিদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
