বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
বুধবার নজরুল ইসলাম বাবু রাষ্ট্রপ্রতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নজরুল ইসলাম বাবু ও তাঁর সহধর্মিনী ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এরপর প্রায় এক ঘন্টা তারা সেখানে অবস্থান করেন এবং কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আলহাজ নজরুল ইসলাম বাবু। এর মাধ্যমে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন তিনি।তাই নারায়ণগঞ্জ,আড়াইহাজারবাসীর প্রত্যাশা এবার তারা মন্ত্রী পাবেন।
