মাদক খেতে নিষেধ করায় কটিয়াদী উপজেলার চড়িয়াকোনা গ্রামের জগন্নাথ মন্দিরের সহকারী সেবায়েত ছায়া রাণী সূত্রধরকে (৩০) মারধর করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার বিকালে ছায়া রাণী সূত্রধর উপজেলা সদর থেকে মন্দিরে যাওয়ার সময় তার ওপর হামলা চালায় মাদকসেবীরা। খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কটিয়াদী থানার ওসি এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
