বগুড়ার আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় রুনা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনের অদূরে কেল্লাপাড়া থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
রুনা আক্তার ঠাকুরগাঁও জেলার ছোট খতাবাড়ী এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।
জানা গেছে, রাজশাহী থেকে নীলফারীগামী তিতুমীর এক্সপ্রেক্স ট্রেনটি বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে স্টেশনের অদূরে কেল্লাপাড়া নামক স্থানে পৌঁছলে ট্রেনের ধাক্কা লেগে রুনা আক্তার ঘটনাস্থলে মারা যান।
আরো পড়ুন: ব্যারিস্টার মইনুলকে হাসপাতালে ভর্তির নির্দেশ
বিষয়টি নিশ্চিত করে জিআরপি (ওসি) মনিরুল ইসলাম বলেন, ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করার সময় চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে রুনা আক্তারের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ
