বারডেম মহিলা ও শিশু হাসপাতালে আগুন

আপডেট : ২৬ জুন ২০২০, ০১:০০

ঢাকার সেগুনবাগিচার বারডেম মহিলা ও শিশু হাসপাতালে (বারডেম জেনারেল হাসপাতাল-২) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টারও বেশি চেষ্টা চালানোর পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নজরুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালটির চার তলায় এসির পাশে জমে থাকা আবর্জনায় এই আগুন লাগে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার খবর পেয়ে সেখানে উপস্থিত অনেকে হাসপাতাল থেকে বেরিয়ে এসে সামনের রাস্তায় অবস্থান নেয়।

পলিথিন কারখানায় আগুন      

পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় গতকাল আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে।