তানোরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোসহ ৫ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২জনে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর (ইউডিএফ) এএইচএম ফেরদৌস সিদ্দিক, উপজেলা কামারগাঁ গ্রামের মোবারক হোসেন, একই গ্রামের আব্দুর রাজ্জাক ও উপজেলার চাঁদপুর কালীগঞ্জ গ্রামের আলতাব হোসেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ জুন বুধবার সকালে সুশান্ত কুমার মাহাতো, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর (ইউডিএফ) এএইচএম ফেরদৌস সিদ্দিকসহ ৫জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠনো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে প্রাপ্ত রির্পোটে ৫জনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানা গেছে।
তিনি আরও জানান, এ উপজেলায় মোট ২২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর অন্যরা সকলেই হোম আইসোলেশনে আছেন।
প্রসঙ্গত : বুধবার প্রচণ্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। আজ বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রির্পোট আসে।
ইত্তেফাক/আরকেজি
