গোপালগঞ্জে করোনায় চিকিৎসক-স্বাস্থ্য কর্মীসহ নতুন আক্রান্ত ২৩

আপডেট : ২৬ জুন ২০২০, ০৯:৫৩

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায়  নতুন করে এক  চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ আরও ২৩  জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬২ জনে।

গত ২৪ ঘণ্টায় ৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৬৭ জন ।  গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ৯ জন। 

শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায়  গোপালগঞ্জ সদরে ১০ জন, মুকসুদপুরে ৬ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানী উপজেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ।  

সিভিল সার্জন জানান, আক্রান্তদের  বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ৪ হাজার ৭৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে মুকসুদপুরে ১৪৩ জন, কাশিয়ানীতে ১২৫ জন, গোপালগঞ্জ সদরে ১৩৩ জন, টুঙ্গিপাড়ায় ৭৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ৮২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ৪৮ জন ।

ইত্তেফাক/এমআরএম