পাঁচবিবিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২০, ১১:১৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছালাখুর ধাপপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে  বজ্রপাতে সাইদুল ইসলাম (৪৫) নামের এক কৃষক মারা গেছে। সে মৃত একরাম আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, বৃষ্টিপাতের সময় মাঠ থেকে গরু নিয়ে আসতে গেলে পথের মধ্যে বজ্রপাতে সে মারা যায়।

স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম