গাইবান্ধার গোবিন্দগঞ্জ করোনায় আক্রান্ত হয়ে ময়নুল হোসেন (৬০) নামের এক সাবেক সেনা সদস্য মারা গেছেন। তিনি কাটাবাড়ী গ্রামের বাসিন্দা। তাকে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শুক্রবার সকালে দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা কাটাবাড়ী গ্রামের ময়নুল করোনা পজিটিভ হলেও তার শরীরে করোনার তেমন কোন উপসর্গ ছিল না। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। তার পরিবারের পক্ষ থেকে মারা যাওয়ার খবর পেয়ে স্বাস্থ্যবিধি মেনে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
