নবাবগঞ্জ ও দোহারে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৯০ জনে

আপডেট : ২৬ জুন ২০২০, ১৪:০৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জনে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ জানান, গত ১৭ জুন উপজেলার ২০ জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। ওই ২০ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ এসেছে। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৫ জনে। সুস্থ হয়েছে ১২৭ জন। মৃত্যুবরণ করেছেন ৪ জন।

অন্য দিকে ঢাকার দোহারে আরও ৫ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২২৫ জনে।

শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, গত ১৭ জুন ৩৮ জনের নমুনা ঢাকা পাঠানো  হয়। তার মধ্যে ৫ জনের পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলা থেকে ১হাজার ৬৪৫ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্ত হয়েছে ২২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫৯ জন, মৃত্যুবরণ করেছে ৩ জন।

ইত্তেফাক/এমআরএম