যশোরের চৌগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ওয়েদ মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৫৫), মজিদের স্ত্রী পারভিনা বেগম (৪০) এবং বারেক বিশ্বাসের ছেলে মশিয়ার রহমান। আহতরা চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে ভর্তি মশিয়ারের মেয়ে রোকসানা এবং আহত আব্দুল মজিদ জানান, একই গ্রামের নব্য আওয়ামী লীগ কর্মী আব্দুল আজিজের ছেলে শওকত, শান্তর ছেলে বিপুল, আক্তারুল, লিয়াকতসহ ১০/১২ জন বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে মারপিট করে তাদের আহত করে।
আরো পড়ুন: শপথ নেননি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৭ প্রতিনিধি
এ ব্যাপারে ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী বলেন, কোন উসকানি ছাড়ায় উল্লেখিত ব্যক্তিরা আহতদের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা আহতদের বাড়িতে মালামাল লুটপাটও করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে চৌগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এখনো কেউ মামলা করেনি। তবে লিখিত দিলে নিয়মিত মামলা হবে।
ইত্তেফাক/বিএএফ
