শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ব্যক্তিগত এক ফেসবুকে পোস্টের মাধ্যমে ওই ভুয়া আইডির ফ্রেন্ড রিকুয়েস্ট ও ম্যাসেজে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছন ইউএনও।
ইউএনও আসাদুজ্জামান বলেন, গত কয়েকদিন ধরে ব্যক্তিগত ফেসবুক আইডি Ahmed Sumon এর প্রোফাইল ছবি ব্যবহার করে ফেসবুকে কে বা কারা Sumon Ahmed (uno shibchor) নামে একটি ভুয়া আইডি খুলেছে। ওই ভুয়া আইডি থেকে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট ও ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠানো হচ্ছে।
ইত্তেফাক/এসি
