কাউখালীতে ২০ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট : ২৬ জুন ২০২০, ১৯:২৫

পিরোজপুরের কাউখালীতে দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ জনকে ১০ হাজার ৮০০ টাকা জরিমানা  করে আদায় করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হকের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

শুক্রবার দুপুরে কাউখালী দক্ষিণ ও উত্তর বাজার এলাকায় মাস্ক না পড়া ও সামাজিক দূরত্ব না মানায় এই জরিমানা আদায় করা হয়।

সংক্রমণ রোগ (প্রতিরোধ ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইনে ইউএনও ৯ জনকে ৬ হাজার ৮০০টাকা জরিমানা করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ধারার ১১ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ডাকাত নিহত

একই সঙ্গে সরকারি নির্দেশ বাস্তবায়নে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ওনেয়ার হুশিয়ারী দেন ভ্রাম্যমাণ আদালত।

পরে করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসাবে কাউখালী প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের বিনামূল্যে মাস্ক ও স্টিকার বিতরণ করা হয়েছে।

ইত্তেফাক/এসি