সুন্দরগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২০, ১৯:৪১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়িরচর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সুজন মিয়া (১৬)। সে ওই গ্রামের শুকুর আলীর ছেলে। 

আরও পড়ুন: উখিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ডাকাত নিহত

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ জানান, সুজন মিয়া সকালে নিজ বাড়ির উঠানে বের হন। এসময় আকষ্মিক বৃষ্টি শুরু হতে না হতেই হটাৎ বজ্রপাতে সুজন গুরুতর আহত হয়। পরে তার আত্মীয়-স্বজনরা সুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু পথেই মারা যায়।

ইত্তেফাক/এসি