খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমিছা বেগম (৩২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর ও নগরীর জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাড়িতে শেখ সোহরাব হোসেন (৬০) নামে আরেকজনের মৃত্যু হয়।
খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬টায় রুমিছাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টায় তার মৃত্যু হয়। তার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সদরে।
আরও পড়ুন: থার্ডপার্টির দখলে রাজশাহীর আম, দাম আকাশছোঁয়া
অপরদিকে, সোহরাব হোসেনের খালাতো ভাই মনিরুল আলম জানান, সোহরাব হোসেনকে গত ২৪ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ জুন তাকে বাসায় নিয়ে আসি। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি নিজ বাসায় মারা যান।
ইত্তেফাক/এসি
