মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে বৃহস্পতিবার চার জন করোনা রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে এবং তাদের সংস্পর্শে থাকা অন্যদের নমুনা পরীক্ষা করা হবে। এনিয়ে এ পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
