হবিগঞ্জের লাখাইয়ে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারের জেরে উপজেলার করাব গ্রামের নোয়াহাটি এবং মোল্লা বাড়ির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের নামে মামলা রয়েছে একাধিক। ঘটনার দিন কয়েক দফা একপক্ষ আরেক পক্ষের উপর হামলা পাল্টা হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাখাই ও হবিগঞ্জ সদর থানার পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
আরো পড়ুন: চৌগাছায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
সংঘর্ষ চলাকালে লাখাই-হবিগঞ্জ সড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সংঘর্ষের ঘটনায় ৯ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। আহতদের মধ্যে শফিকুল ইসলাম, লিলু মিয়া, রিপন মিয়া, মোস্তাক মিয়া, মশিদুল, সুজন মিয়া ও নাজিম উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আটক আতংকে হাসপাতাল ছেড়ে পালিয়েছে অনেকেই। আহত অন্যরা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া নিচ্ছে।
লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/অনি
