চীনা পণ্য বয়কটের ডাকে ওষুধের কাঁচামালের দাম চড়া ভারতে

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৩৯

 

লাদাখ সীমান্ত ঘটনায় সারা ভারতে চীনা পণ্য বয়কটের আওয়াজ উঠেছে। তবে এ আওয়াজ ওঠার পরই দেশটির ওষুধ তৈরির কাঁচামালের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ওষুধের কাঁচামাল ছাড়াও ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্যে চীন একটি বড় অংশীদার। তাই এ ধরনের বয়কট আদতে সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ভারতে ওষুধের উপাদান সরবরাহকারী প্রধান ১০-১২টি কোম্পানি রয়েছে। এরাই মূলত চীন থেকে পণ্য আমদানি করে। ভারতে ওষুধ তৈরির কাঁচামালের ৮০ শতাংশই চীন থেকে আমদানি হয়। ইউরোপ ও আমেরিকা থেকে এটি সংগ্রহ করতে গেলে দাম পড়বে দ্বিগুণ। এ জন্যই কাঁচামাল সংগ্রহে চীনমুখী ভারতীয় ব্যবসায়ীরা।