এক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে করোনা পরীক্ষা করা হয়েছে ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে থাকা ৩০ জন খেলোয়াড়ের। সাউদাম্পটনের দ্য রোজ বোলে অনুশীলনে থাকা সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সকলের করোনা পরীক্ষাও নেগেটিভ এসেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেও (ইসিবি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ইসিবি জানায়, ৩ থেকে ২৩ জুনের মধ্যে করা খেলোয়াড়-স্টাফ-ম্যাচ অফিসিয়াল-বোডের্র স্টাফ-ভেন্যু স্টাফ ও হোটেল স্টাফদের করা করোনা পরীক্ষায় ৭০২টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এই ৭০২টি রিপোর্টের মধ্যে অন্তর্ভুক্ত নেই দ্বিতীয়বারের মতো পরীক্ষা করা পেসার জোফরা আর্চারের। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পাওয়া যাবে আর্চারের করোনা রিপোর্ট।
