১. অতি ক্ষুদ্র যায় না দেখা যন্ত্রে কিংবা চোখে
করছে ক্ষতি সাধ্য কার মারে কিংবা রোখে।
২. অন্ন বস্ত্র নহে কিন্তু সবার প্রয়োজন
ভাবিয়া বলুন দেখি কী আছে এমন?
৩. পাখি নয় গাছে রয়, অঙ্গ তার চারু
গায়ে কাঁটা আগাগোড়া, নয় সে সজারু
বাদুড় নহে, ফুলে ফুলে ঝুলে
সৌরভে গৌরবে ফলে নাহি কিছু ফুলে।
সংগ্রহ : আবিদ হানিফ ফাইয়াজ
ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল-আইজিএস, রংপুর
