চীনের প্রযুক্তি কোম্পানি হুওয়াও’র নির্বাহী মেং ওয়ানজহুকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা। চীনে গ্রেপ্তার কানাডার দুই শীর্ষ নাগরিকের মুক্তির বিনিময়ে তাকে মুক্তি দেওয়ার আবেদন আসলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেই আবেদনে সাড়া দেননি। মেং হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্র তাকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী লয়েড অ্যাক্স্যাফুলি এবং লরেন্স ক্যাননসহ কানাডার ১৯ জন সাবেক রাজনীতিবিদ ও কূটনীতিক মেংকে মুক্ত করার আবেদন জানিয়ে ট্রুডোর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, উদ্দেশ্য সাধনের জন্য যথেচ্ছভাবে কানাডার নাগরিকদের গ্রেপ্তার করে কানাডা সরকারের উপর চাপ প্রয়োগ করা যাবে না। আমরা কানাডার ন্যায়বিচার ব্যবস্থার কার্যকারিতা প্রভাবিত হতে দিতে পারি না। -ভয়েস অব আমেরিকা
