নিয়োগসহ বিভিন্ন দাবি

কাল থেকে কালোব্যাজ ধারণ করবেন মেডিক্যাল টেকনোলজিস্টরা

আপডেট : ২৭ জুন ২০২০, ০০:৪২

আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন সারা দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে কর্মরত সর্বস্তরের মেডিক্যাল টেকনোলজিস্টরা কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন। বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) সভাপতি আলমাস আলী খান এবং মহাসচিব মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, মেডিক্যাল টেকনোলজিস্টদের চাকরির শুরুতে দশম গ্রেড প্রদান, নতুন পদ সৃষ্টি, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশ অবিলম্বে বাতিল, প্রধানমন্ত্রীর নির্দেশে ১২০০ মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালিত হবে। নেতৃবৃন্দ বলেন, কর্তৃপক্ষ এর পরেও দাবি বাস্তবায়ন না করলে পরবর্তীতে ধাপে ধাপে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।—প্রেস বিজ্ঞপ্তি।